দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে পঞ্চগড় থেকে সান্তাহারগামী আন্তঃনগর ট্রেন Dolonchapa Express–এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রেন চলাচল আংশিকভাবে স্বাভাবিক রাখা হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৯ মার্চ) সকাল ৮টা ১৩ মিনিটে সেতাবগঞ্জ রেলস্টেশনের ১ নম্বর লাইনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের সময় ‘গ’ নম্বর বগির দুটি চাকা হঠাৎ লাইনচ্যুত হয়।
সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মজনুর রহমান জানান, ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে ২ নম্বর লাইনে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
তিনি আরও জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে লাইনচ্যুত বগিটি আলাদা রেখে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি সান্তাহারের উদ্দেশে যাত্রা করবে।
এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এখনো কোনো মতামত নেই।