প্রশাসন ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতির ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন। এই গ্রেডে বেতনের সীমা ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কর্ম কমিশনের অধীনে অনুষ্ঠিত সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই এ পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আপাতত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে যোগদান করবেন। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।
এখনো কোনো মতামত নেই।