Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
3:58 pm

লিংক কপি করা হয়েছে!

১৬ মে পর্যন্ত ভারী বৃষ্টির শঙ্কা, সতর্ক বার্তা আবহাওয়া অফিসের

১৬ মে পর্যন্ত ভারী বৃষ্টির শঙ্কা, সতর্ক বার্তা আবহাওয়া অফিসের

সংগৃহীত ছবি

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

সোমবার (১১ মে) বেলা ১১টায় প্রকাশিত আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়, আগামী ১৩ মে সন্ধ্যা থেকে ১৬ মে পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে সক্রিয় অবস্থায় রয়েছে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করায় দেশের আকাশে বজ্রমেঘের সৃষ্টি বাড়ছে।

আবহাওয়াবিদদের মতে, রোববার থেকেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে রংপুর অঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। পরে এর প্রভাব ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, চলতি সপ্তাহজুড়ে দেশের অধিকাংশ এলাকায় কমবেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের ঝুঁকি বেশি থাকবে।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামী ২৪ ঘণ্টায় আরও স্পষ্ট হতে পারে। পরে এটি কতটা শক্তিশালী হবে এবং উপকূলীয় এলাকায় কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...