Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Porbo24

Bangladesh

প্রকাশিত : 27 April, 2026,
3:48 pm

লিংক কপি করা হয়েছে!

আম খাওয়ার প্রলোভন দেখিয়ে সহপাঠীদের সামনেই ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

আম খাওয়ার প্রলোভন দেখিয়ে সহপাঠীদের সামনেই ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সজীব নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, আম দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীসহ আরও দুই সহপাঠীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত।

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে সজীব তিন শিশুকে বাড়িতে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরিবারের অন্য কেউ না থাকার সুযোগে তাদের হাত-পা বেঁধে যৌন নির্যাতন চালানো হয়। পরে এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুদের ভয়ভীতি দেখিয়ে টাকা দেওয়ার চেষ্টা করা হলেও তারা তা না নিয়ে বাড়ি ফিরে বিষয়টি স্বজনদের জানায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রবিবার শাহজাদপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত ও তার পরিবার উপস্থিত না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশ গিয়ে বৈঠকটি বন্ধ করে দেয়।

অভিযুক্তের পরিবার অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছে। তবে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...