Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 June, 2026,
2:21 pm

লিংক কপি করা হয়েছে!

সাভারে একদিনে ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই, পাওনার দাবিতে বিক্ষোভ

সাভারে একদিনে ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই, পাওনার দাবিতে বিক্ষোভ

সংগৃহীত ছবি

সাভারের একটি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ন্যায্য পাওনার দাবিতে শনিবার সকালে বিক্ষোভে নামেন আল-মুসলিম গ্রুপের বিভিন্ন কারখানার শ্রমিকরা।

সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা প্রতিবাদ জানান। শ্রমিকদের অভিযোগ, কাজে যোগ দিতে এসে তারা হঠাৎ ছাঁটাইয়ের নোটিশ দেখতে পান।

বিক্ষোভকারীদের দাবি, ছাঁটাই হওয়া শ্রমিকদের এক মাসের বেতন দেওয়া হলেও শ্রম আইন অনুযায়ী তারা আরও বেশি সুবিধা পাওয়ার অধিকারী। তাই আইন অনুযায়ী পাওনা পরিশোধের দাবি জানান তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

কারখানার কয়েকজন শ্রমিক জানান, অনেককে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে কারখানায় গেলে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এতে দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

শ্রমিকদের অভিযোগের বিষয়ে আল-মুসলিম গ্রুপের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান বলেন, শ্রম আইন অনুসরণ করেই কর্মীদের ছাঁটাই করা হয়েছে এবং তাদের প্রাপ্য এক মাসের বেতন পরিশোধ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় শিল্প পুলিশ। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবির বিষয়ে ইতিবাচক সমাধানে পৌঁছানো হয়েছে।

জানা গেছে, আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে মোট ১ হাজার ৮৬৮ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে উলাইলের এ কে এম নিটওয়্যার লিমিটেড, রেডিও কলোনির প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার এবং আশুলিয়ার আল-মুসলিম অ্যাপারেলসের কর্মীরা রয়েছেন।

এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...