Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 July, 2026,
12:08 pm

লিংক কপি করা হয়েছে!

সাতক্ষীরায় ২৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ

সাতক্ষীরায় ২৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ

সংগৃহীত ছবি

সাতক্ষীরা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। রোববার (৫ জুলাই) রাতে শহরের সংগীতা মোড় এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। পরে জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে সেগুলো ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা চিংড়ি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে সংগীতা মোড় এলাকায় অভিযান চালিয়ে পরিবহনের জন্য প্রস্তুত অবস্থায় ২৬০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা মাছগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে, যাতে এগুলো বাজারে বিক্রি হতে না পারে।

মো. শাহেদ হোসেন বলেন, খাদ্যে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলছে। জেলি বা অন্যান্য ক্ষতিকর পদার্থ পুশ করে মাছের ওজন বৃদ্ধি করা সম্পূর্ণ অবৈধ এবং এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...