Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 June, 2026,
5:00 pm

লিংক কপি করা হয়েছে!

৪ মাসেই এত প্রতারণা মানুষ কল্পনাও করেনি’, বিএনপিকে ধুয়ে দিলেন সারজিস আলম

৪ মাসেই এত প্রতারণা মানুষ কল্পনাও করেনি', বিএনপিকে ধুয়ে দিলেন সারজিস আলম

সংগৃহীত ছবি

বিএনপি জনগণের দেওয়া আস্থার সঙ্গে চরম প্রতারণা করছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। দলটির বিরুদ্ধে গণভোটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে অস্বীকার করার সরাসরি অভিযোগ তুলেছেন তিনি।

শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশেষ রাজনৈতিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এনসিপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন সারজিস।

বর্তমান সংসদের সমালোচনা করে সারজিস আলম বলেন, এই সরকারের মেয়াদের মাত্র চার মাস পার হলো। কিন্তু এর মধ্যেই তারা যে পরিমাণ ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে, তা কোনো নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব বলে এ দেশের মানুষ ভাবতেও পারেনি।

তিনি বিএনপির উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, আপনারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আজ সংসদে বসেছেন। অথচ সেই সংসদে গিয়েই এখন আপনারা গণভোটের দাবিকে পাশ কাটিয়ে যাচ্ছেন। এই ধরনের খামখেয়ালিপনা দেশের সাধারণ মানুষ কোনোভাবেই বরদাশত করবে না। দ্রুতই তারা জনগণের কাঠগড়ায় দাঁড়াবে।

জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন দাবি করে এই নেতা বলেন, সাধারণ মানুষ বুঝতে শুরু করেছে কারা তাদের সাথে নাটক করছে। ফলে সামনের দিনে এই প্রতারণার রাজনীতি এ দেশের জনগণ পুরোপুরি বর্জন করবে।

এনসিপির মতলব উত্তর উপজেলা শাখার আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব ইমাদুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু এবং এনসিপির চাঁদপুর জেলা কমিটির নেতা মাহবুবুল আলম। এছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার এবং উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...