Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 16 May, 2026,
1:08 pm

লিংক কপি করা হয়েছে!

‘জীবনে কখনো কোনো স্ক্রিপ্ট পড়িনি’, বিস্ফোরক সালমান খান

‘জীবনে কখনো কোনো স্ক্রিপ্ট পড়িনি’, বিস্ফোরক সালমান খান

সংগৃহীত ছবি

Salman Khan মানেই বলিউডে সুপারহিট সিনেমার নিশ্চয়তা। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য ব্লকবাস্টার উপহার দেওয়া এই অভিনেতা এবার নিজের কাজের ধরণ নিয়ে জানালেন চমকে দেওয়া এক তথ্য।

সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান খান জানান, অভিনয় জীবনে তিনি কখনোই কোনো সিনেমার পুরো স্ক্রিপ্ট মনোযোগ দিয়ে পড়েননি। অভিনেতার ভাষ্য, ‘আমি আমার জীবনে কখনো কোনো চিত্রনাট্য পুরোপুরি পড়িনি। আমি নিজে গল্প লিখেছি, কিন্তু অন্য কারও লেখা স্ক্রিপ্ট পৃষ্ঠা ধরে পড়া হয়নি।’

তিনি আরও বলেন, লিখিত স্ক্রিপ্ট বিশ্লেষণের চেয়ে সিনেমার উপস্থাপনা, দর্শক গ্রহণযোগ্যতা এবং বাণিজ্যিক সম্ভাবনা বোঝার দিকেই তার বেশি মনোযোগ থাকে।

একই সাক্ষাৎকারে নিজের বিলাসবহুল ঘড়ির সংগ্রহ নিয়েও কথা বলেন এই বলিউড তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যবহৃত কোটি টাকার ঘড়ি নিয়ে যেসব আলোচনা হয়, সে বিষয়ে হাসতে হাসতে সালমান বলেন, ‘মানুষ আমাকে যেসব দামি ঘড়ি পরে থাকতে দেখে, সেগুলোর সবই আমার নয়। অনেক সময় বন্ধুর কাছ থেকে নেওয়া হয়।’

বর্তমানে Matrubhoomi সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। জানা গেছে, সিনেমাটির গল্প ও নাম দুটিতেই বড় পরিবর্তন আনা হয়েছে। শুরুতে ছবিটির নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’, যেখানে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ঘটনা তুলে ধরা হচ্ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিনেমা থেকে চীন ও গালওয়ান সংক্রান্ত সব উল্লেখ বাদ দেওয়া হয়েছে।

Apoorva Lakhia পরিচালিত এ সিনেমায় সালমান খানকে একজন ভারতীয় সেনা কর্নেলের ভূমিকায় দেখা যাবে। ছবিটিতে আরও অভিনয় করছেন Chitrangada Singh

সূত্র : নিউজ ১৮

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...