Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 22 June, 2026,
5:24 pm

লিংক কপি করা হয়েছে!

জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকায় মুক্ত এমপিপুত্র সজীব

সংগৃহীত ছবি

চাঁদাবাজির অভিযোগে হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে ছেড়ে দিয়েছে পুলিশ।

রোববার গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি জানান, সজীবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া হয়েছে। প্রাথমিক তথ্য যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগের ভিত্তিতে রোববার রাজধানী থেকে তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান ও পণ্যবাহী পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা পড়েছিল। এসব অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের অংশ হিসেবে সজীবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এদিকে হেফাজতে নেওয়ার পর জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদ থেকে সজীবকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসেবে প্রথমে তাকে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টিম তাকে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সজীবের বিরুদ্ধে পাওয়া কয়েকটি অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হবে।

তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত এখনও চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...