Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 18 April, 2026,
10:19 am

লিংক কপি করা হয়েছে!

অ্যাম্বুলেন্স ভর্তি ৩ হাজার লিটার অকটেন! পাচারকালে ৭ জনকে হাতেনাতে আটক

অ্যাম্বুলেন্স ভর্তি ৩ হাজার লিটার অকটেন! পাচারকালে ৭ জনকে হাতেনাতে আটক

সংগৃহীত ছবি

সৈয়দপুরে অবৈধ জ্বালানি পাচারবিরোধী অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষ ট্যাংকার বসিয়ে অবৈধভাবে জ্বালানি তেল পাচার করে আসছিল।

শুক্রবার রাতে রোকেয়া ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় গাড়ি দুটিসহ সাতজনকে আটক করে সৈয়দপুর থানা পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালত। অভিযানে গাড়িগুলোর ভেতর থেকে প্রায় ৩ হাজার লিটার অকটেন জব্দ করা হয়।

পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক সাতজনের মধ্যে একজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাকি ছয়জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন জানান, অবৈধ জ্বালানি পাচারের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। জরিমানা পরিশোধের পর আইন অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হবে।

তিনি আরও বলেন, জব্দ করা অকটেন পার্শ্ববর্তী একটি পাম্পে পরিমাপ করে সরকারি বিধি অনুযায়ী সাধারণ মানুষের মাঝে বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...