Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 May, 2026,
5:12 pm

লিংক কপি করা হয়েছে!

হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি তুহিনকে

হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি তুহিনকে

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. রাশেদুল ইসলাম আদালতে আবেদন করে বলেন, মামলার তদন্তে সাবেক এমপি তুহিনের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। পরে আদালত তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিন রাষ্ট্রপক্ষ আদালতে গ্রেফতারের পক্ষে শুনানি করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় ফায়ার সার্ভিসের সামনে কয়েকজন ব্যবসায়ী কাপড় বিক্রি করছিলেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলায় এক ব্যবসায়ী রাবার বুলেটে আহত হয়ে রাস্তায় পড়ে গেলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

একই ঘটনায় তার শ্যালকও গুলিবিদ্ধ হন। এছাড়া টিয়ারশেলের আঘাতে তার দুই চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তদন্ত কর্মকর্তার ভাষ্য, হামলার ঘটনায় সাবিনা আক্তার তুহিনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন ছিল।

এর আগে গত বছরের ২২ জুন ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...