Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা এবং জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার একসঙ্গে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গজলধর্মী এই নতুন বাংলা গানের শিরোনাম ‘অনায়াসে’।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওবার্তায় রুনা লায়লা নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গানটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে গজল ঘরানার বাংলা গান, যা আগে খুব বেশি হয়নি বলে মনে করেন তিনি।

শুরুর পরিকল্পনা অনুযায়ী গানটি এককভাবে গাওয়ার কথা ছিল রুনা লায়লার। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। পরে গানটি শোনার পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে দুজনের কণ্ঠে গানটি করার প্রস্তাব দেন।

রুনা লায়লা বলেন, বাপ্পা তাকে গানটি শোনানোর পর তিনি সঙ্গে সঙ্গে এটি পছন্দ করেন এবং দুজন মিলে রেকর্ড করার সিদ্ধান্ত নেন। পরে তারা একসঙ্গে গানটি রেকর্ড করেন।

গানটির কথা লিখেছেন গালিব হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৬ তারিখে ‘অনায়াসে’ প্রকাশিত হবে বলে জানিয়েছেন রুনা লায়লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...