Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 28 April, 2026,
10:31 am

লিংক কপি করা হয়েছে!

রূপপুরে শুরু হচ্ছে নতুন যুগ, ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস

রূপপুরে শুরু হচ্ছে নতুন যুগ, ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস

সংগৃহীত ছবি

দেশের বিদ্যুৎ খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম, যা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র বলছে, এই কেন্দ্র চালু হলে টানা প্রায় ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। যথাযথ রক্ষণাবেক্ষণ করা হলে এর আয়ু আরও বাড়িয়ে প্রায় ৯০ বছর পর্যন্ত নেওয়ার সুযোগ রয়েছে।

প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি স্থাপনের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হলেও, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে আরও কয়েক মাস সময় লাগবে। এর আগে ধাপে ধাপে নানা পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

কেন্দ্রটির প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রথম ইউনিটে মোট ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল ব্যবহার করা হবে, যা স্থাপন করতে সময় লাগবে প্রায় ৪০ থেকে ৪৫ দিন।

একবার জ্বালানি লোড করা হলে তা দিয়ে প্রায় দেড় বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এরপর ধাপে ধাপে আংশিক জ্বালানি পরিবর্তন করা হবে। ফলে তেল, গ্যাস বা কয়লাভিত্তিক কেন্দ্রের মতো ঘন ঘন জ্বালানি সরবরাহের প্রয়োজন পড়বে না।

তবে বিদ্যুতের ইউনিটপ্রতি খরচ নিয়ে কিছুটা ভিন্নমত রয়েছে। শুরুতে ৬ টাকা নির্ধারণের কথা বলা হলেও সংশ্লিষ্টদের মতে, বাস্তবে তা ১২ টাকার কাছাকাছি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশের জ্বালানি নিরাপত্তা অনেকটাই শক্তিশালী হবে। পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকেও বাংলাদেশ নতুন এক উচ্চতায় পৌঁছাবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...