Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 July, 2026,
11:06 am

লিংক কপি করা হয়েছে!

রোনালদোর বিদায়ের পর এবার কোচও বিদায়, দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ

রোনালদোর বিদায়ের পর এবার কোচও বিদায়, দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ

সংগৃহীত ছবি

বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্তিনেজ। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটিই পর্তুগালের ডাগআউটে তার শেষ ম্যাচ ছিল বলে জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় পর্তুগালের। একই ম্যাচের আগে বিশ্বকাপকে নিজের শেষ আসর হিসেবে ঘোষণা দেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আর টুর্নামেন্ট থেকে বিদায়ের পর কোচের দায়িত্ব থেকেও সরে দাঁড়ালেন মার্তিনেজ।

ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, “হ্যাঁ, পর্তুগালের হয়ে এটাই আমার শেষ ম্যাচ। এই দলের দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। ৪৫টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছি। পর্তুগালের মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তা সবসময় মনে রাখব।”

তিনি আরও বলেন, “একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দায়িত্ব ছেড়ে দেওয়াটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছি।”

বিশ্বকাপে একটি হার দিয়ে দলকে ব্যর্থ বলা ঠিক হবে না বলেও মন্তব্য করেন মার্তিনেজ। তার ভাষায়, “আমরা ব্যর্থ হইনি। আমরা শুধু একটি ম্যাচ হেরেছি, সেটিও এমন একটি দলের বিপক্ষে যারা শিরোপার অন্যতম দাবিদার। বড় ম্যাচে জয়-পরাজয় অনেক ছোট ছোট বিষয়ের ওপর নির্ভর করে। যারা লড়াই করে না, তারাই ব্যর্থ হয়। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি।”

২০২৩ সালের জানুয়ারিতে পর্তুগালের দায়িত্ব নেন রবার্তো মার্তিনেজ। তার অধীনে দলটি ৪৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৩২টিতে জয়, ৬টি ড্র এবং ৭টি ম্যাচে হার দেখেছে পর্তুগাল। তার বিদায়ের মধ্য দিয়ে জাতীয় দলের ডাগআউটে নতুন অধ্যায়ের অপেক্ষায় থাকল পর্তুগিজ ফুটবল।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...