Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 16 April, 2026,
12:05 pm

লিংক কপি করা হয়েছে!

এপ্রিলের দুই সপ্তাহে ১.৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স, বাড়ছে প্রবাহ

এপ্রিলের দুই সপ্তাহে ১.৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স, বাড়ছে প্রবাহ

সংগৃহীত ছবি

চলতি এপ্রিল মাসের প্রথম দুই সপ্তাহেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। Bangladesh Bank এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা মোট ১ হাজার ৬০৭ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

কেবল ১৩ ও ১৪ এপ্রিল এই দুই দিনেই এসেছে প্রায় ১৭১ মিলিয়ন ডলার, যা রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে।

গত বছরের একই সময়ে, অর্থাৎ এপ্রিলের প্রথম ১৪ দিনে দেশে এসেছিল ১ হাজার ২৮৪ মিলিয়ন ডলার। সে তুলনায় এ বছর প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৫ দশমিক ২ শতাংশ।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৮১৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৩ হাজার ৬৯ মিলিয়ন ডলার।

সেই হিসাবে, চলতি অর্থবছরে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের এই ইতিবাচক প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...