Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বানবাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

বিস্তারিত

Fahim

ঢাকা

প্রকাশিত : 25 March, 2026,
2:02 pm

লিংক কপি করা হয়েছে!

বক্স অফিস কাঁপাচ্ছেন রণবীর সিং, একের পর এক রেকর্ড ভাঙছেন

বক্স অফিস কাঁপাচ্ছেন রণবীর সিং, একের পর এক রেকর্ড ভাঙছেন

২০২৬ সালের শুরুতেই ভারতীয় বক্স অফিসে ইতিহাস গড়ছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গত ১৯ মার্চ মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ সিনেমাটি মুক্তির পর থেকেই ঝড়ের গতিতে এগিয়ে চলছে এবং একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে।

আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি মুক্তির মাত্র ছয় দিনেই ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে। মঙ্গলবার (ষষ্ঠ দিন) পর্যন্ত ভারতের বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৫৭৬ কোটি রুপি (নেট)।

সপ্তাহের কর্মদিবস হওয়া সত্ত্বেও সিনেমাটির দাপট কমেনি। মঙ্গলবার দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সকালের শোতেই ৩০ শতাংশের বেশি দর্শক উপস্থিতি দেখা গেছে। এদিন একাই আয় করেছে প্রায় ৫৭ কোটি রুপি।

‘ধুরন্ধর ২’ ইতোমধ্যেই বলিউডের একাধিক ব্লকবাস্টারকে পেছনে ফেলেছে। শাহরুখ খানের ‘পাঠান’ (৫৪৩ কোটি), রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ (৫৫৬ কোটি), সানি দেওলের ‘গদর ২’ (৫২৫ কোটি) এবং ‘বাহুবলী ২’ (হিন্দি ভার্সন ৫১১ কোটি) সবকিছুকেই ছাড়িয়ে গেছে এই সিনেমা।

বিশেষ করে, হিন্দি সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো কোনো ছবি মুক্তির মাত্র পাঁচ দিনেই ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ওপেনিং উইকএন্ডে ছবিটির আয় ছিল ৪৫৪ কোটি রুপি, যার মধ্যে ‘পেইড প্রিভিউ’ থেকেই এসেছে ৪৩ কোটি রুপি। সোমবারের ৬৫ কোটি রুপির আয়ও ভারতীয় সিনেমার ইতিহাসে একটি বড় রেকর্ড।

ট্রেড অ্যানালিস্টদের মতে, বর্তমান গতিতে এগোতে থাকলে খুব শিগগিরই সিনেমাটি ৭০০ কোটির ক্লাবে প্রবেশ করবে। এমনকি আমির খানের ‘দঙ্গল’-এর ২০৭০ কোটির সর্বকালের রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনাও দেখছেন তারা।

‘ধুরন্ধর’ সিরিজের প্রথম সিনেমা বিশ্বব্যাপী প্রায় ১৩০০ কোটি রুপি আয় করেছিল। এর সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’ সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথেই এগোচ্ছে।

আরও

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...