Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
পাঁচ দশকে বদলে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীসাবেক ডিআইজি থেকে র‌্যাব ডিজি, দায়িত্বে আহসান হাবীবপুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রীদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীরানা প্লাজা থেকে বেঁচে ফিরেও রক্ষা পেলেন না, পদ্মায় প্রাণ গেল নাসিমারড্রোন হামলায় কেঁপে উঠল কুয়েত বিমানবন্দরতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগপাঁচ দশকে বদলে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীসাবেক ডিআইজি থেকে র‌্যাব ডিজি, দায়িত্বে আহসান হাবীবপুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রীদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীরানা প্লাজা থেকে বেঁচে ফিরেও রক্ষা পেলেন না, পদ্মায় প্রাণ গেল নাসিমারড্রোন হামলায় কেঁপে উঠল কুয়েত বিমানবন্দরতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
4:39 pm

লিংক কপি করা হয়েছে!

রানা প্লাজা থেকে বেঁচে ফিরেও রক্ষা পেলেন না, পদ্মায় প্রাণ গেল নাসিমার

রানা প্লাজা থেকে বেঁচে ফিরেও রক্ষা পেলেন না, পদ্মায় প্রাণ গেল নাসিমার

মৃত্যুকে একবার জয় করেছিলেন। কিন্তু দ্বিতীয়বার আর পারেননি। রানা প্লাজার ধ্বংসস্তূপে ৭২ ঘণ্টা চাপা পড়ে থেকেও জীবিত ফিরে আসা নাসিমা বেগম (৪০) এবার পদ্মার পানিতে ডুবে প্রাণ হারালেন।

গত ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তার মৃত্যু হয়।

নাসিমার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই এলাকায়। শুক্রবার বাদ জুমা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানান, ২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধসের ঘটনায় যেসব নারী জীবিত উদ্ধার হয়েছিলেন, তাদের মধ্যে নাসিমা ছিলেন অন্যতম। ধ্বংসস্তূপের নিচে টানা তিন দিন আটকে থেকেও জীবনের লড়াইয়ে জয়ী হয়েছিলেন তিনি।

কিন্তু জীবনের নির্মম পরিহাস সেই নাসিমাকেই এবার প্রাণ দিতে হলো পদ্মার পানিতে। দুর্ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর নদী থেকে তার নিথর মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনরা বলছেন, একবার মৃত্যুকে হারিয়ে ফিরে আসা মানুষটির এমন পরিণতি কেউ মেনে নিতে পারছেন না। পুরো এলাকায় এখন শোক আর নীরবতা।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...