Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 12 July, 2026,
2:32 pm

লিংক কপি করা হয়েছে!

রাজধানীতে এক সিএনজির ধাক্কায় আরেক সিএনজি চালকের মৃত্যু

রাজধানীতে এক সিএনজির ধাক্কায় আরেক সিএনজি চালকের মৃত্যু

সংগৃহীত ছবি

রাজধানীর রামপুরা ব্রিজে বিকল হয়ে পড়া সিএনজি অটোরিকশা মেরামতের সময় আরেকটি সিএনজির ধাক্কায় গুরুতর আহত চালক ইউসুফ আলী (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রোববার (১২ জুলাই) ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইউসুফ আলীর বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাটা জোর গ্রামে। তিনি বর্তমানে পরিবার নিয়ে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।

নিহতের ভাই মনজুরুল জানান, শনিবার রাত ১০টার দিকে রামপুরা ব্রিজের ওপর ইউসুফ আলীর সিএনজিটি বিকল হয়ে পড়ে। পরে তিনি গাড়ি থেকে নেমে একজন মিস্ত্রিকে দিয়ে সেটি মেরামত করাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন সিএনজি তাদের ধাক্কা দেয়।

এ দুর্ঘটনায় ইউসুফ আলী এবং মিস্ত্রি কামাল গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে মিস্ত্রি কামালকে ছেড়ে দেওয়া হলেও ইউসুফ আলীকে হাসপাতালে ভর্তি রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইউসুফ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে রামপুরা থানাকে অবহিত করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...