Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 June, 2026,
2:13 pm

লিংক কপি করা হয়েছে!

রামিসা হত্যা মামলার রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর

রামিসা হত্যা মামলার রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর

সংগৃহীত ছবি

পল্লবীর আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ট্রাইব্যুনালের দেওয়া রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (৭ জুন) রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হয়েছে। মাত্র ছয় কার্যদিবসের মধ্যেই বিচারিক কার্যক্রম সম্পন্ন করে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছে, যা বিচার ব্যবস্থার সক্ষমতার একটি উদাহরণ।

তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে মামলাটি উচ্চ আদালতে গেলে সেখানেও দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। ট্রাইব্যুনালের রায় আইনগতভাবে টেকসই হওয়ায় তা বহাল থাকবে বলে তিনি আশা করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, কোনো মামলার বিচার কত দিনের মধ্যে শেষ করতে হবে, সে বিষয়ে আইনে নির্দিষ্ট সময়সীমা নেই। তবে আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

এর আগে একই দিন সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল পল্লবীর শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন।

আদালত রায়ে উল্লেখ করেন, মামলার সাক্ষ্য-প্রমাণ, জবানবন্দি ও অন্যান্য আলামত পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

রামিসা হত্যা মামলার রায়ের পর বিচারপ্রার্থী পরিবার সন্তোষ প্রকাশ করলেও তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত বিচার নিশ্চিত হওয়ায় বিভিন্ন মহল থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...