Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 20 May, 2026,
11:17 am

লিংক কপি করা হয়েছে!

রামিসা হত্যায় দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের

রামিসা হত্যায় দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, নিষ্পাপ শিশু রামিসার এমন নির্মম মৃত্যু পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। একটি ফুটফুটে শিশুর জীবন এভাবে থেমে যাওয়া মানবতার জন্য লজ্জার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

জামায়াত আমির নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে রামিসার জন্য জান্নাত কামনা করেন। একই সঙ্গে তার পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার প্রার্থনাও করেন।

মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবী এলাকায় ঘটে আলোচিত এ হত্যাকাণ্ড। পুলিশ জানায়, অভিযুক্ত সোহেল রানা পেশায় রিকশা গ্যারেজ কর্মী। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী হওয়ায় সোহেলের পরিবারের সঙ্গে রামিসাদের পরিচয় ছিল। সকালে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে সন্দেহ হলে সোহেলের ঘরের দরজায় ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

পরে দরজা ভেঙে ঘরে ঢুকে পুলিশ ভয়াবহ দৃশ্য দেখতে পায়। খাটের নিচ থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। ঘটনাস্থল থেকেই আটক করা হয় সোহেলের স্ত্রী সম্পাকে।

ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...