Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 3 June, 2026,
11:34 am

লিংক কপি করা হয়েছে!

রামিসা হত্যা মামলায় নতুন মোড়, আজ আদালতে আত্মপক্ষ সমর্থন করবেন আসামিরা

রামিসা হত্যা মামলায় নতুন মোড়, আজ আদালতে আত্মপক্ষ সমর্থন করবেন আসামিরা

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলায় আজ গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হতে যাচ্ছে। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার (৩ জুন) দিন নির্ধারণ করেছেন আদালত।

সকাল সাড়ে ১০টার পর বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এদিন মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন আদালতে নিজেদের অবস্থান তুলে ধরবেন। তাদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগ রয়েছে।

এর আগে মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা কার্যক্রম শেষ হয়। আদালতে একদিনেই মামলার অধিকাংশ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মামলার বাদী ও নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লার সাক্ষ্যের মধ্য দিয়ে শুনানি শুরু হয়। পরে রামিসার মা পারভীন আক্তার, বড় বোন রাইসা আক্তার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী আদালতে সাক্ষ্য দেন।

এ ছাড়া মামলার তদন্তসংশ্লিষ্ট পুলিশ সদস্য, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা, ময়নাতদন্তকারী চিকিৎসক, স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট এবং তদন্ত কর্মকর্তাও আদালতে জবানবন্দি প্রদান করেন।

সর্বশেষ সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা এসআই অহিদুজ্জামান আদালতকে জানান, তদন্তে এ ঘটনায় তৃতীয় কোনো ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

আদালত সূত্রে জানা গেছে, আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে মামলার পরবর্তী ধাপ হিসেবে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করা হতে পারে। আলোচিত এই মামলার বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...