Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 9 April, 2026,
12:42 pm

লিংক কপি করা হয়েছে!

২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে ৪ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

রাজশাহী মেডিকেলে হামে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু মোট ৫০

সংগৃহীত ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলমান প্রাদুর্ভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের বয়স তিন থেকে ছয় মাসের মধ্যে।

তিনি আরও বলেন, একই সময়ে নতুন করে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন।

বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ডা. শংকর কে বিশ্বাস বলেন, বর্তমানে হামের আইসোলেশন ওয়ার্ডে ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে ১২ জন আইসিইউতে আছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪৭৯ জন, যার মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে।


আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...