Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
10:52 am

লিংক কপি করা হয়েছে!

মায়ের মৃত্যুতে নিজেকেই দুষছেন অভিনেতা রাজীব

মায়ের ক্যান্সার ধরা না পড়ায় নিজেকেই দোষ দেন রাজীব

সংগৃহীত ছবি

জনপ্রিয় টিভি ধারাবাহিক কাহি তো হোগা–এর মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেতা রাজীব খান্ডেলওয়াল সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলেন। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে মায়ের ক্যান্সার আক্রান্ত হওয়া এবং তাকে হারানোর কষ্টের স্মৃতি শেয়ার করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

রাজীব জানান, তার মায়ের শরীরে আগে থেকেই নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু তখন তিনি কিংবা পরিবারের অন্য কেউ বুঝতে পারেননি যে সেগুলো ক্যান্সারের লক্ষণ হতে পারে। এ কারণেই মায়ের মৃত্যুতে নিজেকে দায়ী মনে করেন এই অভিনেতা।

তিনি বলেন, মা অসুস্থ হওয়ার সময় উপসর্গগুলোকে গুরুত্ব দিইনি। পরে বুঝতে পারি, সেগুলো ক্যান্সারের ইঙ্গিত ছিল। এই ভুলের জন্য এখনও নিজেকে ক্ষমা করতে পারিনি।

নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন রাজীব। তার উপস্থাপনায় প্রচারিত তুম হো না অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা, ক্ষুধামন্দা, পেট ফাঁপা বা গ্যাসের মতো সমস্যা থাকলে তা অবহেলা করা উচিত নয়। বিশেষ করে নারীদের শারীরিক সমস্যাকে গুরুত্ব দিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

মাকে হারানোর বেদনা এখনও তাকে তাড়িয়ে বেড়ায় বলে জানান রাজীব। তবে তার বিশ্বাস, মা আজও তার স্মৃতির মধ্যেই বেঁচে আছেন। একই সঙ্গে তিনি চান, সচেতনতার অভাবে আর কেউ যেন প্রিয়জনকে হারানোর কষ্ট না পান।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...