Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 July, 2026,
12:00 pm

লিংক কপি করা হয়েছে!

রাজবাড়ীতে বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত ৫৬

রাজবাড়ীতে বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত ৫৬

সংগৃহীত ছবি

রাজবাড়ীতে নতুন করে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। চলতি মাসে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে বালিয়াকান্দি উপজেলায় ছয়জন, পাংশায় তিনজন এবং কালুখালীতে তিনজন রয়েছেন।

এপ্রিল থেকে এখন পর্যন্ত রাজবাড়ীতে মোট ৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৪ জন পাংশা উপজেলার বাসিন্দা। এছাড়া বালিয়াকান্দিতে ১৭ জন, কালুখালীতে ৩ জন এবং অন্যান্য উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে। জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পুরোনো টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশারি ব্যবহার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল হান্নান বলেন, ডেঙ্গু পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। জ্বর, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথাসহ ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...