Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 19 May, 2026,
2:30 pm

লিংক কপি করা হয়েছে!

সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ‘রাগ করলা’ ভিডিওর নেপথ্যের গল্প

সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ‘রাগ করলা’ ভিডিওর নেপথ্যের গল্প

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে ভাইরাল হওয়া একটি ছোট ভিডিওকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। ভিডিওতে এক ব্যক্তির মুখে শোনা যায় জনপ্রিয় সংলাপ ‘রাগ করলা, কথা ঠিক না বেঠিক?’—যা ইতোমধ্যেই ফেসবুক, টিকটক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। অনেকে তাকে ‘কবিরাজ’ ভেবে ভুল করলেও, বাস্তবে তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা।

ভাইরাল হওয়া সেই ব্যক্তির নাম ঈমান আলী। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নাটকীয় ও হাস্যরসাত্মক কনটেন্টে অভিনয় করে আসছেন।

জানা গেছে, ঈমান আলী বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বসবাস করেন। প্রায় দুই দশকেরও বেশি সময় আগে তিনি লালমনিরহাট থেকে গাজীপুরে আসেন। স্থানীয় নাট্যদল ও বিভিন্ন কনটেন্ট নির্মাতাদের সঙ্গে যুক্ত থেকে তিনি নিয়মিত অভিনয় করেন।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি মূলত একটি কনটেন্ট শুটিংয়ের অংশ ছিল বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৯ মে) কালিয়াকৈরের একটি রিসোর্টে নতুন শুটিংয়ের কাজে অবস্থানকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ঈমান আলী বলেন, ভিডিওতে যেটি দেখা গেছে তা একটি চরিত্র ছিল। আমি কোনো কবিরাজ নই। এটি সম্পূর্ণ অভিনয়ের অংশ, যা বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে এক ‘গণক’ একজন যুবকের ভাগ্য গণনা করছেন এবং বারবার প্রশ্ন করছেন ‘রাগ করলা?’। তার কথার ভঙ্গি ও অভিনয়ের ধরন মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে এবং ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্রেও নিশ্চিত করা হয়েছে, তিনি বাস্তবে কবিরাজ নন, বরং একজন অভিনেতা ও কনটেন্ট নির্মাতা। সামাজিক সচেতনতা ও বিনোদনমূলক বিভিন্ন ভিডিওতে তিনি নিয়মিত অংশ নেন।

বর্তমানে ‘রাগ করলা’ সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও ট্রেন্ডিং কনটেন্ট হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...