Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 20 July, 2026,
1:02 pm

লিংক কপি করা হয়েছে!

ভাঙ্গায় কাভার্ড ভ্যানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন দুই সন্দেহভাজন কারবারি

ভাঙ্গায় কাভার্ড ভ্যানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন দুই সন্দেহভাজন কারবারি

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১০। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই সন্দেহভাজন মাদক কারবারি।

সোমবার (২০ জুলাই) সকালে র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম বাজার এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে অভিযান চালানো হয়। র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ভ্যানের সঙ্গে থাকা দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যান।

পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

র‍্যাব-১০-এর সহকারী পরিচালক তপন সরকার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

তিনি জানান, পলাতক দুই সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা গাঁজা ও জব্দ করা কাভার্ড ভ্যান প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...