Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 14 May, 2026,
3:01 pm

লিংক কপি করা হয়েছে!

কোরবানির জন্য প্রস্তুত প্রায় ১ কোটি পশু: প্রাণিসম্পদ মন্ত্রী

কোরবানির জন্য প্রস্তুত প্রায় ১ কোটি পশু: প্রাণিসম্পদ মন্ত্রী

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির জন্য পর্যাপ্ত দেশীয় পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এবার প্রায় ১ কোটি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং কোনো ধরনের পশু আমদানি করার প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে কোরবানির চাহিদার তুলনায় এবার পর্যাপ্ত পশু মজুত রয়েছে। গরু, ছাগল ও ভেড়াসহ সব ধরনের কোরবানিযোগ্য পশুর সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে পশু প্রবেশ করতে না পারে সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি অনুসরণ করছে। কৃষকের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।

তিনি আরও বলেন, কৃষকের সুবিধার্থে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি খাতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার কাজ করছে।

এছাড়া কম খরচে গবাদিপশু পালন ও উন্নত জাতের ঘাস উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...