Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
2:28 pm

লিংক কপি করা হয়েছে!

প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নয়

প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নয়

সংগৃহীত ছবি

রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীদের রক্ষা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনো অপরাধকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মূল্যায়ন করা যাবে না, বরং প্রতিটি ঘটনার বিচার হতে হবে শুধুমাত্র অপরাধ হিসেবে।

সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে তার নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি, সন্ত্রাস কিংবা যেকোনো ধরনের অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বড় বিষয় নয়। অপরাধী যেই হোক, তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে এবং আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনী সরকারের কাজের প্রতিফলন। তাই জনগণের আস্থা অর্জনের জন্য বাহিনীকে আরও জনবান্ধব ও দায়িত্বশীল হতে হবে।

তারেক রহমান বলেন, সরকারের লক্ষ্য একটি সমৃদ্ধ, স্বনির্ভর এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলা। এটি শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং বাস্তবায়নের একটি চলমান প্রক্রিয়া।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করাই বাহিনীর প্রধান দায়িত্ব।

তিনি সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সাম্প্রদায়িক উত্তেজনা বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...