SHELL-OK-8.1.34 ১৪০ মিলিয়ন ডলারের ঝড়, বক্স অফিস কাঁপাচ্ছে ‘প্রজেক্ট হেইল মেরি’

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 30 March, 2026,
11:45 am

লিংক কপি করা হয়েছে!

১৪০ মিলিয়ন ডলারের ঝড়, বক্স অফিস কাঁপাচ্ছে ‘প্রজেক্ট হেইল মেরি’

১৪০ মিলিয়ন ডলারের ঝড়, বক্স অফিস কাঁপাচ্ছে ‘প্রজেক্ট হেইল মেরি’

সংগৃহীত ছবি

বক্স অফিসে দাপট দেখিয়ে ১৪০ মিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে সায়েন্স ফিকশন সিনেমা প্রজেক্ট হেইল মেরি। নতুন গল্পের সিনেমা হয়েও এটি বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করে সাফল্যের শীর্ষে পৌঁছেছে।

অ্যান্ডি উইয়ারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্প মহাকাশকে ঘিরে। এর আগে তার লেখা বই থেকে তৈরি ‘দ্য মার্শিয়ান’ও ব্যাপক প্রশংসা পেয়েছিল।

ছবিটি পরিচালনা করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। তাদের নির্মাণশৈলীতে ‘প্রজেক্ট হেইল মেরি’ হয়ে উঠেছে ভিজ্যুয়ালি দৃষ্টিনন্দন ও আবেগঘন এক মহাকাশ অভিযানের গল্প।

এই সিনেমা অ্যামাজন এমজিএম স্টুডিওজের জন্যও বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে এমজিএম অধিগ্রহণের পর এটি তাদের অন্যতম বড় বাণিজ্যিক হিট।

সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র হলেও দর্শকদের আগ্রহে কোনো ঘাটতি নেই। কেউ এটিকে “চিন্তা প্রসারিত করা সায়েন্স ফিকশন” বলছেন, আবার কেউ গল্পে পরিচিত ছকের ছাপ দেখছেন। তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত-রায়ান গসলিংয়ের অভিনয়ই ছবির সবচেয়ে বড় শক্তি।

গসলিং নিজেও জানিয়েছেন, বৈজ্ঞানিক কাহিনির সঙ্গে হাস্যরসের মিশ্রণই তাকে এই সিনেমায় কাজ করতে আকৃষ্ট করেছে। তার মতে, কঠিন বিজ্ঞানভিত্তিক গল্পকে সহজভাবে তুলে ধরতে এই উপাদান গুরুত্বপূর্ণ।

করোনা-পরবর্তী সময়ে যেখানে সিকুয়েল নির্ভর সিনেমার আধিপত্য, সেখানে একেবারে নতুন গল্প নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ যে সাফল্য পেয়েছে, তা হলিউডের জন্য নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...