Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 7 April, 2026,
10:30 am

লিংক কপি করা হয়েছে!

প্রতিদ্বন্দ্বিতা ভুলে ঐক্য: ইয়ামালকে সমর্থন দিলেন ভিনিসিয়ুস

প্রতিদ্বন্দ্বিতা ভুলে ঐক্য: ইয়ামালকে সমর্থন দিলেন ভিনিসিয়ুস

সংগৃহীত ছবি

ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মানবিক ইস্যুতে ভিন্ন চিত্র দেখা গেল। বর্ণবাদ ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে অবস্থান নিয়ে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের পাশে দাঁড়ালেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

সম্প্রতি স্পেন ও মিসরের একটি প্রীতি ম্যাচে গ্যালারি থেকে মুসলিম-বিদ্বেষী স্লোগান ভেসে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানান ইয়ামাল। নিজেকে একজন গর্বিত মুসলিম হিসেবে পরিচয় দিয়ে তিনি জানান, এমন আচরণ শুধু অসম্মানজনকই নয়, বরং অজ্ঞতা ও বর্ণবাদের প্রতিফলন।

ইয়ামালের এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়ে ভিনিসিয়ুস বলেন, তরুণ খেলোয়াড়রা যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তখন তা বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে। তিনি জোর দিয়ে বলেন, ফুটবল থেকে ঘৃণা ও বৈষম্য দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ভিনিসিয়ুস জানান, বর্ণবাদ নিয়ে প্রতিনিয়ত কথা বলা তার জন্য কষ্টদায়ক হলেও এটি প্রয়োজনীয়।

নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই ব্রাজিলিয়ান তারকা। ক্যারিয়ারের শুরু থেকেই একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তিনি। বিভিন্ন ম্যাচে তাকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যা ফুটবল বিশ্বের জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

ভিনিসিয়ুস মনে করেন, তার মতো পরিচিত খেলোয়াড়দের চেয়েও সাধারণ মানুষ, বিশেষ করে কৃষ্ণাঙ্গদের প্রতিদিনের লড়াই আরও কঠিন। তাই সকল ফুটবলারকে এক হয়ে বর্ণবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কোনো দেশই পুরোপুরি বর্ণবাদমুক্ত নয়। স্পেন, জার্মানি বা ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন জায়গায় এখনও এ ধরনের সমস্যা রয়েছে। তাই ক্লাব বা দেশের সীমা ছাড়িয়ে এই ইস্যুতে বৈশ্বিক ঐক্য গড়ে তোলা জরুরি।

মাঠের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী হলেও বর্ণবাদের বিরুদ্ধে ভিনিসিয়ুস ও ইয়ামালের এই একাত্মতা ফুটবল বিশ্বে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...