Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 7 April, 2026,
10:41 am

লিংক কপি করা হয়েছে!

পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ৭ কর্মকর্তা

পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ৭ কর্মকর্তা

সংগৃহীত ছবি

পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একযোগে ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার জারি করা পৃথক অফিস আদেশে এ নির্দেশনা দেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।

অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে। একই শাখায় কর্মরত খন্দকার শামীমা ইয়াছমিনকে স্থানান্তর করা হয়েছে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায়।

ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটেও আনা হয়েছে পরিবর্তন। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে বদলি করা হয়েছে ডিবি তেজগাঁও বিভাগে।

প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে পাঠানো হয়েছে ট্রাফিক বিভাগে।

এছাড়া আমেনা আক্তারকে দেওয়া হয়েছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগের দায়িত্ব। একই বিভাগে কর্মরত শারমিন আক্তার চুমকিকে বদলি করা হয়েছে সচিবালয় নিরাপত্তা বিভাগে।

অন্যদিকে অরিত সরকারকে স্থানান্তর করা হয়েছে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দাপ্তরিক দক্ষতা বাড়াতেই এই রদবদল করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...