ইউরোপীয় ফুটবলের উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল করে চলতি মৌসুমে তার গোলসংখ্যা ১৪-এ পৌঁছেছে।
এই গোলের মাধ্যমে এমবাপ্পে এমন খেলোয়াড়দের কাতারে পৌঁছেছেন, যারা এক আসরে ১৪ বা তার বেশি গোল করেছেন। এই তালিকায় আছেন হোসে আলতাফিনি, রুড ভ্যান নিস্তেলরয়, লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, রবার্ট লেভানদোস্কি এবং করিম বেনজেমা। তবে একাধিকবার এই কীর্তি করেছেন শুধুমাত্র রোনালদো।
এবার এমবাপ্পের বড় লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের এক আসরে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড স্পর্শ বা ভাঙা, যা গড়েছেন রোনালদো। মাত্র তিন গোল দূরে থাকা এমবাপ্পের জন্য এই রেকর্ড ধরা সম্ভব।
এবার এমবাপ্পের দৃষ্টি থাকবে শীর্ষ রেকর্ডের দিকে, যা সফল হলে ইউরোপীয় ফুটবলের ইতিহাসে তার নাম আরও উজ্জ্বল হয়ে উঠবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।