Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 7 April, 2026,
10:37 am

লিংক কপি করা হয়েছে!

গ্যাস সংকট কাটতেই চালু ঘোড়াশাল-পলাশ সার কারখানা

গ্যাস সংকট কাটতেই চালু ঘোড়াশাল-পলাশ সার কারখানা

সংগৃহীত ছবি

গ্যাস সংকটে দীর্ঘ প্রায় এক মাস বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা। সোমবার দুপুর থেকে পুনরায় চালু হয় দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী এই শিল্পপ্রতিষ্ঠানটি।

গত ৪ মার্চ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে ৩১ মার্চ গ্যাস সংযোগ পুনরায় চালু হলে উৎপাদন শুরু করার প্রস্তুতি নেওয়া হয়।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী গ্যাস সংকটের কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় সোমবার দুপুর ১২টা থেকে আবার উৎপাদন শুরু হয়েছে।

প্রায় ১৫ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কারখানাটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইউরিয়া উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচিত। ২০২৩ সালের ১২ নভেম্বর এর উদ্বোধন করা হয় এবং ২০২৪ সালের ১১ মার্চ বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার। গত অর্থবছরে ৮ লাখ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে উৎপাদন হয়েছে প্রায় ৮ লাখ ১৬ হাজার মেট্রিক টন।

উৎপাদন পুনরায় শুরু হওয়ায় সার সরবরাহ পরিস্থিতিতে স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...