Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 9 May, 2026,
1:40 pm

লিংক কপি করা হয়েছে!

রিফাতের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিফাতের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত ছবি

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম রিফাতের তৈরি ‘স্মার্ট কার’ পরিদর্শন ও পরীক্ষামূলকভাবে চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সাক্ষাতে তারেক রহমান ওয়াকিমুল ইসলাম রিফাতের উদ্ভাবিত ব্যাটারিচালিত ছোট যানটি ঘুরে দেখেন এবং পরে নিজেও এতে চড়ে ঘুরে দেখেন।

রিফাত তার তৈরি যানটির নাম দিয়েছেন ‘এ টু আই স্মার্ট কার’। তিনি প্রধানমন্ত্রীকে এটি তৈরি করার পেছনের গল্পও শোনান। তরুণ উদ্ভাবক জানান, দীর্ঘ সময় ঘরে বসে থাকার বাধা অতিক্রম করে নিজে চলাচলের উপযোগী একটি যান তৈরির চিন্তা থেকেই তিনি এই প্রকল্প শুরু করেন।

১৭ বছর বয়সী রিফাত বর্তমানে যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি জানান, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আরও উন্নত প্রযুক্তিতে স্মার্ট কার তৈরি করা সম্ভব, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়াও বয়স্কদের জন্যও উপযোগী হবে।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলালের তথ্যমতে, গাড়িটি একবার চার্জে প্রায় ৫০ কিলোমিটার চলতে পারে এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত।

প্রধানমন্ত্রী তরুণ উদ্ভাবকের এ উদ্যোগের প্রশংসা করেন এবং কম খরচে আরও উন্নত সংস্করণ তৈরির পরামর্শ দেন। পাশাপাশি এমন সৃজনশীল উদ্যোগে সরকারি সহায়তার আশ্বাসও দেন তিনি।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা, মুখ্য সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...