Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
3:46 pm

লিংক কপি করা হয়েছে!

একদিন ছুটি চেয়ে প্রাথমিক শিক্ষকদের আবেদন, কারণ জানলে অবাক হবেন

একদিন ছুটি চেয়ে প্রাথমিক শিক্ষকদের আবেদন, কারণ জানলে অবাক হবেন

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একদিন অতিরিক্ত ছুটি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন শিক্ষকরা। আগামী ২৩ মে শনিবার ছুটি ঘোষণার দাবি তুলে এ আবেদন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিতভাবে এ আবেদন জমা দেওয়া হয়। এতে চারজন শিক্ষক নেতা স্বাক্ষর করেছেন।

শিক্ষকরা বলছেন, তারা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও অন্যান্য সরকারি বিভাগের মতো নির্ধারিত সময় অনুযায়ী শ্রান্তি বিনোদন ভাতা পাচ্ছেন না। বিশেষ করে ভ্যাকেশনাল ব্যবস্থার কারণে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি ঠিকভাবে সমন্বয় করা সম্ভব হয় না।

আবেদনে উল্লেখ করা হয়, আসন্ন ঈদুল আজহার ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলবে। এর আগে ২২ মে শুক্রবার এবং পরে ৫ জুন শুক্রবার যুক্ত করলে মোট ছুটি ১৫ দিনে দাঁড়ায়। তবে ২৩ মে শনিবার স্কুল খোলা থাকায় এই হিসাব পূর্ণ হচ্ছে না।

শিক্ষকদের দাবি, টানা ১৫ দিনের ছুটি না হলে শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার শর্ত পূরণ হয় না। ফলে প্রতি তিন বছর অন্তর পাওয়ার কথা থাকলেও বাস্তবে তাদের চার থেকে পাঁচ বছর অপেক্ষা করতে হচ্ছে।

তারা আরও জানান, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের জন্য ইতোমধ্যে কয়েকটি শনিবার ক্লাস চালু রাখা হয়েছে। তাই ২৩ মে একদিন ছুটি ঘোষণা করলে শিক্ষকদের ভাতা পাওয়ার সুযোগ তৈরি হবে।

এই প্রেক্ষাপটে শিক্ষকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি মানবিকভাবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...