Bobi Hajjaj বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুতা, ব্যাগসহ ইউনিফর্ম বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। Ministry of Primary and Mass Education-এর নির্দেশনায় ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় লেদারগুডস ও ফুটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটি পাইলট কর্মসূচি চালু করছে। প্রথম ধাপে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মানসম্মত জুতা বিতরণ করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান তাদের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) খাত থেকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।
তিনি আরও বলেন, এ উদ্যোগ শুধু বিতরণ কর্মসূচি নয়, বরং শিশুদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও সমন্বিত সহায়তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। তাই জুতার মান, ডিজাইন এবং উৎপাদন প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হবে।
প্রাথমিকভাবে প্রতি উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই সুবিধা দেওয়া হবে। এতে প্রায় এক লাখ শিক্ষার্থী অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
সভায় দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যেমন Bashundhara Group, Bata, Apex Footwear এবং PRAN-RFL Group-এর প্রতিনিধিরা অংশ নেন।
এছাড়া সভায় মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মতামত নেই।