Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 July, 2026,
11:59 am

লিংক কপি করা হয়েছে!

স্বাস্থ্যসেবা পৌঁছাবে প্রতিটি গ্রামে, সরকারের নতুন উদ্যোগ

স্বাস্থ্যসেবা পৌঁছাবে প্রতিটি গ্রামে, সরকারের নতুন উদ্যোগ

সংগৃহীত ছবি

দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চলতি বছরের বাজেট কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই এ কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি তদারকি করছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামপর্যায়ে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এটি শুধু ঘোষণায় সীমাবদ্ধ নয়, বাস্তবায়নের কাজও ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক মানে পৌঁছেছে। দেশে উৎপাদিত অধিকাংশ ওষুধের গুণগত মান অত্যন্ত উন্নত এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বিদেশের রোগীরাও এসব ওষুধ ব্যবহারে সন্তুষ্টি প্রকাশ করছেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্যখাতে দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন ধরনের নীতি সহায়তা ও প্রণোদনা দিচ্ছে। চলতি বাজেটেও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ উৎসাহিত করতে বিশেষ সুবিধা রাখা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে দক্ষ উদ্যোক্তার অভাব নেই। সঠিক নীতিমালা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে দেশীয় উদ্যোক্তারাও আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জন করতে পারবেন।

অর্থমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সপ্তাহের সাত দিন কাজ করছে। জনগণের কাছে দেওয়া স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...