Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 4 May, 2026,
11:42 am

লিংক কপি করা হয়েছে!

কুমিরভরা নদীতে ঝাঁপ দেহাবশেষ উদ্ধারে পুলিশ কর্মকর্তার সাহস

হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে ৫০০ কেজির কুমির বাঁধলেন পুলিশ কর্মকর্তা

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকায় নিখোঁজ এক ব্যবসায়ীর সন্ধানে চালানো অভিযানে এক পুলিশ কর্মকর্তার সাহসিকতা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। Johan Potgieter নামের ওই কর্মকর্তা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে কুমির অধ্যুষিত নদীতে ঝুঁকিপূর্ণ অভিযান চালান।

Komati River-এ তল্লাশির সময় ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে একটি দ্বীপে বিশাল আকারের একটি crocodile শনাক্ত করা হয়। প্রায় সাড়ে চার মিটার লম্বা ও ৫০০ কেজি ওজনের কুমিরটি অস্বাভাবিকভাবে স্থির থাকায় পুলিশের সন্দেহ হয়, এটি সম্প্রতি বড় কিছু শিকার করেছে।

পরবর্তীতে কুমিরটিকে হত্যা করা হলেও সেটি উদ্ধার করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আশপাশে আরও কুমিরের উপস্থিতির আশঙ্কা থাকা সত্ত্বেও ক্যাপ্টেন জোহান পটগিটার হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নিচে নেমে প্রাণীটিকে বেঁধে ফেলেন। পরে হেলিকপ্টারের সাহায্যে কুমিরসহ তাকে নিরাপদে ওপরে তুলে আনা হয়।

পরীক্ষা করে দেখা যায়, কুমিরটির পেটের ভেতর মানুষের দেহাবশেষ রয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, সেখানে মানুষের হাড়ের পাশাপাশি ছয় ধরনের আলাদা জুতোও পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, কুমিরটি এর আগেও একাধিক মানুষকে শিকার করেছে।

উদ্ধার হওয়া দেহাবশেষটি নিখোঁজ ব্যবসায়ীর কিনা, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে। জানা গেছে, নিখোঁজ ওই ব্যক্তির গাড়ি গত সপ্তাহে বন্যার স্রোতে ভেসে গিয়েছিল।

এদিকে, এই বিপজ্জনক অভিযানে অসাধারণ সাহসিকতা দেখানোর জন্য দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত পুলিশ প্রধান ক্যাপ্টেন জোহান পটগিটারকে বিশেষভাবে প্রশংসা করেছেন।

সূত্র: BBC

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...