SHELL-OK-8.1.34 খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর | Porbo24

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 30 March, 2026,
1:40 pm

লিংক কপি করা হয়েছে!

খেলাধুলায় মনোযোগ দিতে খেলোয়াড়দের আহ্বান প্রধানমন্ত্রীর

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

খেলোয়াড়দের রাজনীতিতে সম্পৃক্ত না হয়ে ক্রীড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, খেলোয়াড়রা যেন দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করেন।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়, বরং ক্রীড়া দক্ষতা দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন। দেশ-বিদেশে সাফল্য অর্জনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে তুলে ধরুন।”

তিনি আরও বলেন, দেশপ্রেম, দৃঢ় ইচ্ছাশক্তি এবং দলগত চেতনা থাকলে খেলোয়াড়দের অগ্রযাত্রা থামানো সম্ভব নয়।

প্রধানমন্ত্রী জানান, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা আর্থিক অনিশ্চয়তা ছাড়াই খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারেন।

তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামোর আওতায় ভাতা প্রদান শুরু হয়েছে।

সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি আর্চারি, বক্সিং, সাঁতার, অ্যাথলেটিক্স, কারাতে, টেবিল টেনিস, কাবাডি, ভলিবলসহ বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।

এ সময় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে দেশব্যাপী নতুন কর্মসূচি চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে এই কার্যক্রম শুরু হবে, যার মাধ্যমে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা করে ভাতা প্রদান করা হয়।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...