Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
নির্বাচনের আপডেট খবর
LIVE আপডেট
স্ত্রীর ইকরার মৃত্যুর ঘটনায় আলভী-সহ দুজনের বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিলড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র ক্ষতিগ্রস্তইসরায়েলে নতুন দফা হামলা, লেবানন-ইরানেও পাল্টাপাল্টি আঘাততেহরানে বড় হামলা: খামেনির অবস্থান চিহ্নিত করে ৩০ বোমা নিক্ষেপঈদে বাড়ি ফেরা: ট্রেনের অগ্রিম টিকিট মিলবে ৩ মার্চ থেকে‘লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে’ ট্রাম্পের কড়া বার্তাইরান ইস্যুতে একসুরে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য, বাড়ছে যুদ্ধশঙ্কালেবাননের ৫০+ গ্রাম খালি করতে বলল ইসরাইল, বাড়ছে যুদ্ধাশঙ্কাইরানে স্কুল লক্ষ্য করে হামলা? নিহত ১৪৮, তদন্তের আশ্বাস যুক্তরাষ্ট্রেরএক হামলায় প্রতিরক্ষামন্ত্রী–সেনাপ্রধান নিহত, প্রতিশোধের ঘোষণা আইআরজিসিরইরান-গাজা-ইউক্রেন: বহুমুখী সংঘাতে চাপে বিশ্ব রাজনীতিইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণে শুরু সাংবিধানিক প্রক্রিয়াআইনগত প্রক্রিয়ার বাইরে নেতা নিয়োগের চাপ, বিতর্কে আইআরজিসিখামেনি নিহতের পর নতুন বার্তা ট্রাম্পের, ‘সমঝোতার পথ উন্মুক্ত’খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক, ৭ দিনের সরকারি ছুটি ঘোষণারাষ্ট্রীয় টিভিতে খামেনির মৃত্যু ঘোষণা, কান্নায় থেমে গেল উপস্থাপকের কণ্ঠইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, দাবি ইরানি গণমাধ্যমেরস্ত্রীর ইকরার মৃত্যুর ঘটনায় আলভী-সহ দুজনের বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিলড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র ক্ষতিগ্রস্তইসরায়েলে নতুন দফা হামলা, লেবানন-ইরানেও পাল্টাপাল্টি আঘাততেহরানে বড় হামলা: খামেনির অবস্থান চিহ্নিত করে ৩০ বোমা নিক্ষেপঈদে বাড়ি ফেরা: ট্রেনের অগ্রিম টিকিট মিলবে ৩ মার্চ থেকে‘লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে’ ট্রাম্পের কড়া বার্তাইরান ইস্যুতে একসুরে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য, বাড়ছে যুদ্ধশঙ্কালেবাননের ৫০+ গ্রাম খালি করতে বলল ইসরাইল, বাড়ছে যুদ্ধাশঙ্কাইরানে স্কুল লক্ষ্য করে হামলা? নিহত ১৪৮, তদন্তের আশ্বাস যুক্তরাষ্ট্রেরএক হামলায় প্রতিরক্ষামন্ত্রী–সেনাপ্রধান নিহত, প্রতিশোধের ঘোষণা আইআরজিসিরইরান-গাজা-ইউক্রেন: বহুমুখী সংঘাতে চাপে বিশ্ব রাজনীতিইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণে শুরু সাংবিধানিক প্রক্রিয়াআইনগত প্রক্রিয়ার বাইরে নেতা নিয়োগের চাপ, বিতর্কে আইআরজিসিখামেনি নিহতের পর নতুন বার্তা ট্রাম্পের, ‘সমঝোতার পথ উন্মুক্ত’খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক, ৭ দিনের সরকারি ছুটি ঘোষণারাষ্ট্রীয় টিভিতে খামেনির মৃত্যু ঘোষণা, কান্নায় থেমে গেল উপস্থাপকের কণ্ঠইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, দাবি ইরানি গণমাধ্যমের

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 February, 2026,
12:09 pm

লিংক কপি করা হয়েছে!

শপথের ২৪ ঘণ্টার মধ্যেই স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী, বিকেলে গুরুত্বপূর্ণ বৈঠক

শপথের ২৪ ঘণ্টার মধ্যেই স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী, বিকেলে গুরুত্বপূর্ণ বৈঠক

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিনই সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একাত্তরের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানানোকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

1

সাভারে কর্মসূচি শেষে দুপুর থেকেই সচিবালয়ে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করবেন তিনি। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব ও সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হবে।

প্রথম কর্মদিবসেই রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী, যেখানে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সচিবালয়ে সকাল থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে তৎপর রয়েছেন। দর্শনার্থীদের কড়াকড়ি তল্লাশির মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। নতুন সরকারের প্রথম কর্মদিবস ঘিরে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...