Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 17 June, 2026,
1:21 pm

লিংক কপি করা হয়েছে!

মৌলভীবাজার সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে গেছেন তারেক রহমান। এ উপলক্ষে বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকা ও আশপাশের স্থানে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

সিলেটে পৌঁছানোর পর সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

বিকেলে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল পৌনে ৬টার দিকে তিনি আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন। পরে রাত সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

সফরকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজার জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকা ও বিভিন্ন সড়কপথে অবস্থান নিয়েছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর গত ২ মে প্রথমবারের মতো সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে এবারের সফরে সিলেটে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। পুরো সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে মৌলভীবাজার জেলা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...