Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 2 May, 2026,
11:20 am

লিংক কপি করা হয়েছে!

সিলেটে পৌঁছেই ব্যস্ত সূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে পৌঁছেই ব্যস্ত সূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত ছবি

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে সকাল ৯টা ২০ মিনিটে আকাশপথে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি।

সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে প্রথমেই হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সুরমা নদীর তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণে স্লুইসগেট স্থাপন এবং ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই অনুষ্ঠানে সুধী সমাবেশেও যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এছাড়া বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

উল্লেখ্য, বাসিয়া খালটি প্রায় ৪৫ বছর আগে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা হয়েছিল। দীর্ঘদিন পর এটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

দিনের দ্বিতীয় ভাগে প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে একটি সভায় যোগ দেবেন।

সফর শেষে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...