প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রীর বহনকারী গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।
এছাড়া একই দিন জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানেও জাতীয় পতাকাবাহী গাড়িতে উপস্থিত হন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে রাষ্ট্রপতির সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এখনো কোনো মতামত নেই।