Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 April, 2026,
4:07 pm

লিংক কপি করা হয়েছে!

কলেজছাত্রের বানানো রেসিং কারে চড়লেন প্রধানমন্ত্রী

কলেজছাত্রের বানানো রেসিং কারে চড়লেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশি উদ্ভাবনে তরুণদের এগিয়ে নিতে অনন্য এক উদ্যোগে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক কলেজছাত্রের তৈরি গো-কার্ট বা ছোট আকারের রেসিং কার চালিয়ে তিনি উৎসাহ দিয়েছেন নতুন প্রজন্মকে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এ দৃশ্য দেখা যায়। সেখানে উদ্ভাবনী কাজ নিয়ে হাজির হন কলেজছাত্র রিজওয়ান রশীদ। তার তৈরি গাড়িটি ঘুরে দেখার পাশাপাশি প্রধানমন্ত্রী নিজেই সেটি চালিয়ে দেখেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তরুণদের উদ্ভাবনী চিন্তাকে গুরুত্ব দিতে এবং তাদের আরও এগিয়ে নিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

রিজওয়ান জানান, এইচএসসি শেষ করার পর নিজের সঞ্চিত অর্থ দিয়ে তিনি এই গো-কার্ট তৈরি করেন। স্থানীয়ভাবে সহজলভ্য যন্ত্রাংশ ব্যবহার করে প্রায় এক লাখ টাকায় গাড়িটি নির্মাণ করা হয়েছে।

মাত্র দুই থেকে তিন মাসের প্রচেষ্টায় তৈরি এই কারটি ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে এবং এটি নিরাপদ বলেও দাবি করেছেন নির্মাতা।

প্রধানমন্ত্রী এ সময় তরুণদের সৃজনশীল কাজে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং দেশীয় প্রযুক্তি উন্নয়নে এগিয়ে আসতে উৎসাহ দেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...