Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 8 June, 2026,
12:18 pm

লিংক কপি করা হয়েছে!

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

সংগৃহীত ছবি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে মিন্দানাও দ্বীপসংলগ্ন এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এতে একজন নিহত এবং অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি মিন্দানাও উপকূলের কাছে। কম্পনের তীব্রতায় বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, বাণিজ্যিক ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, জাপান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, কিছু এলাকায় কয়েক মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জরুরি উদ্ধার ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মিন্দানাওয়ের কয়েকটি প্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে মানুষকে সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকারী দল।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তথ্যমতে, ফিলিপাইনের কিছু উপকূলে সর্বোচ্চ তিন মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলীয় এলাকাও ঝুঁকির মধ্যে রয়েছে।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি দেশের একাধিক উপকূলীয় প্রদেশের বাসিন্দাদের সমুদ্রতীর ত্যাগ করে উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। বন্দর ও নদীমোহনায় থাকা নৌযানগুলোকেও সতর্ক অবস্থানে রাখতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিন্দানাওয়ের জেনারেল সান্তোস সিটিতে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় ভবনের দেয়াল ফেটে যাওয়া, ছাদ ধস এবং কাচ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...