Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 8 June, 2026,
5:06 pm

লিংক কপি করা হয়েছে!

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ১৫, ধসে পড়েছে বহু ভবন

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ১৫, ধসে পড়েছে বহু ভবন

সংগৃহীত ছবি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, ভূমিকম্পের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হলেও ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ এখনো চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট ড্যাগন এএফপিকে জানান, বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় উদ্ধারকর্মীরা কাজ করছেন। তবে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পাওয়া যায়নি।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১২ জন সোক্সকারগেন অঞ্চলের এবং তিনজন দাভাও অক্সিডেন্টাল প্রদেশের বাসিন্দা।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি জেনারেল সান্তোস সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি জনপ্রিয় ফাস্টফুড রেস্তোরাঁর উপরের অংশ ধসে পড়ে এবং একটি বাণিজ্যিক ভবনের বাইরের দেয়াল ভেঙে যায়।

ভূমিকম্পের পর ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জনগণকে ক্ষতিগ্রস্ত ভবন ও ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি শক্তিশালী আফটারশকের আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে।

উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...