Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বিশ্বকাপের আগে শক্ত বার্তা, ৫ গোলের জয় আর্জেন্টিনারনোয়াখালীতে হামের প্রাদুর্ভাব, ২১ শিশু আক্রান্ত হয়ে চিকিৎসাধীনইরান যুদ্ধে নিয়ন্ত্রণহীন ট্রাম্প দোরগোড়ায় কি চরম বৈশ্বিক মন্দা?ধেয়ে আসছে কালবৈশাখী ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কাইরান-সংকট কাটিয়ে মুক্ত বাংলাদেশের ৬ জাহাজ পার হচ্ছে হরমুজ প্রণালিআজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বাতিল হলো ভিসাছয় বলে ১২ রান বড় কথা নয়, দলগত লড়াইয়েই ৩০০ পার: পার্থআকাশছোঁয়া সোনার বাজার, ফের বাড়ল দামক্রিমিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, রক্ষা পেলেন না ২৯ আরোহীর কেউই১৫ দিনের মধ্যে চাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা, চরমপত্র জারিবিশ্বকাপের আগে শক্ত বার্তা, ৫ গোলের জয় আর্জেন্টিনারনোয়াখালীতে হামের প্রাদুর্ভাব, ২১ শিশু আক্রান্ত হয়ে চিকিৎসাধীনইরান যুদ্ধে নিয়ন্ত্রণহীন ট্রাম্প দোরগোড়ায় কি চরম বৈশ্বিক মন্দা?ধেয়ে আসছে কালবৈশাখী ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কাইরান-সংকট কাটিয়ে মুক্ত বাংলাদেশের ৬ জাহাজ পার হচ্ছে হরমুজ প্রণালিআজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বাতিল হলো ভিসাছয় বলে ১২ রান বড় কথা নয়, দলগত লড়াইয়েই ৩০০ পার: পার্থআকাশছোঁয়া সোনার বাজার, ফের বাড়ল দামক্রিমিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, রক্ষা পেলেন না ২৯ আরোহীর কেউই১৫ দিনের মধ্যে চাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা, চরমপত্র জারি

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 1 April, 2026,
12:23 pm

লিংক কপি করা হয়েছে!

এক পর্দায় রবার্ট প্যাটিনসন ও জেনডায়া, ভিন্নধর্মী গল্পে চমক

এক পর্দায় রবার্ট প্যাটিনসন ও জেনডায়া, ভিন্নধর্মী গল্পে চমক

পর্দায় নতুন এক জুটিতে হাজির হচ্ছেন হলিউড তারকা রবার্ট প্যাটিনসন ও জেনডায়া। তাদের অভিনীত নতুন সিনেমা The Drama ইতিমধ্যেই ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনার জন্য আলোচনায় এসেছে।

রোমান্টিক নায়ক কিংবা সুপারহিরো চরিত্রে নিজেকে প্রমাণ করা প্যাটিনসন এবার হাজির হয়েছেন একেবারে ভিন্ন এক রূপে। দাম্পত্য সম্পর্কের জটিলতা ও মানসিক টানাপড়েন নিয়ে নির্মিত এই ডার্ক কমেডি সিনেমায় তার চরিত্রে দেখা যাবে অস্থিরতা ও ভেঙে পড়ার এক নতুন মাত্রা।

গল্পের কেন্দ্রে রয়েছে চার্লি ও এমা দুটি চরিত্র, যাদের জীবন বিয়ের আগমুহূর্তে অদ্ভুত এক মোড়ে দাঁড়িয়ে যায়। চার্লি, একজন ব্রিটিশ মিউজিয়াম কিউরেটর, খুব শিগগিরই এমাকে বিয়ে করতে যাচ্ছে। শুরুতে তাদের সম্পর্ক স্বাভাবিক মনে হলেও, এক আড্ডায় ঘটে অপ্রত্যাশিত ঘটনা।

বন্ধুদের সঙ্গে ‘জীবনের সবচেয়ে খারাপ কাজ’ নিয়ে খেলার সময় এমা এমন একটি অতীত স্বীকার করে, যা চার্লিকে মানসিকভাবে নাড়িয়ে দেয়। সে জানায়, কিশোর বয়সে সে একবার স্কুলে হামলার পরিকল্পনা করেছিল। যদিও তা বাস্তবে ঘটেনি, তবুও এই তথ্য চার্লিকে গভীর দ্বিধায় ফেলে দেয়।

এরপর থেকেই শুরু হয় চার্লির মানসিক ভাঙন। সে প্রশ্ন করতে থাকে সে কি এমন একজন মানুষকে বিয়ে করতে যাচ্ছে, যার ভেতরে লুকিয়ে আছে অজানা অন্ধকার?

পরিচালক ক্রিস্টোফার বোরগলি তার স্বতন্ত্র নির্মাণশৈলীতে গল্পটিকে তুলে ধরেছেন। প্যাটিনসনের অভিনয়ে যেমন রয়েছে অস্বস্তি ও তীব্রতা, তেমনি জেনডায়ার উপস্থিতিতে চরিত্রটি পেয়েছে রহস্যময় গভীরতা।

সিনেমাটিতে বিয়ের প্রস্তুতির বিভিন্ন আনুষ্ঠানিকতাকে ব্যঙ্গাত্মকভাবে দেখানো হয়েছে। পাশাপাশি জাম্প কাট ও অদ্ভুত দৃশ্য বিন্যাস দর্শকদের এক ধরনের অস্বস্তিকর কিন্তু আকর্ষণীয় অভিজ্ঞতার মধ্যে রাখে।

The Drama কেবল একটি সম্পর্কের গল্প নয়, এটি দর্শকদের সামনে একটি নৈতিক প্রশ্নও তুলে ধরে মনে মনে করা অপরাধ কি বাস্তবে করা অপরাধের চেয়েও ভয়ংকর হতে পারে?

সমালোচকদের মতে, এটি প্রচলিত ধারার কোনো বিয়ের গল্প নয়; বরং মানুষের মনোজগতের অন্ধকার দিক এবং অযৌক্তিক ভয়-উদ্বেগের এক ব্যতিক্রমী উপস্থাপন।

ভিন্ন স্বাদের, কিছুটা অস্বস্তিকর কিন্তু চিন্তার খোরাক জোগানো সিনেমা দেখতে চাইলে এই সিনেমাটি হতে পারে আপনার পছন্দের তালিকায়।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...