Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 April, 2026,
11:46 am

লিংক কপি করা হয়েছে!

‘আইন না বুঝলে বোঝানো যাবে না’, বিরোধীদের উদ্দেশে পার্থ

‘আইন না বুঝলে বোঝানো যাবে না’, বিরোধীদের উদ্দেশে পার্থ

সংগৃহীত ছবি

সংসদে সরকার ও বিরোধীদলের মধ্যে তর্ক-বিতর্কের মধ্যেই কড়া মন্তব্য করেছেন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, কেউ যদি আইন না বুঝে, তাহলে বারবার বোঝানোর কোনো অর্থ হয় না।

রোববার জাতীয় সংসদে একটি মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনার সময় তিনি বিরোধীদলের সমালোচনা করেন।

পার্থ অভিযোগ করেন, ‘সংস্কার’ ও ‘সংশোধন’ শব্দ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তিনি বলেন, সরকারপক্ষের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে বারবার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

তিনি আরও দাবি করেন, গণভোটের বিষয়ে সরকারপক্ষ স্পষ্ট অবস্থানে রয়েছে এবং সে কারণেই তারা পক্ষে ভোট দিয়েছেন।

বিরোধীদলকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা বিভিন্ন ইস্যুতে অযথা বিতর্ক তৈরি করছে এবং নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করছে।

আলোচনার একপর্যায়ে সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিরোধীদলীয় সংসদ সদস্যরা পার্থর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন।

এ সময় গ্যালারিতে উপস্থিত আন্দোলন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কিছুটা বাকবিতণ্ডার ঘটনা ঘটে বলে জানা গেছে।

সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলেও আলোচনার কার্যক্রম অব্যাহত থাকে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...