Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ভ্রাম্যমাণ আদালতের জব্দ পেট্রোল নিয়েই প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগরাত ৯টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, প্রার্থী তালিকা আসছে?ব্যালন ডি’অর ২০২৬: সেরা ফুটবলার কে, শুরু জোর লড়াইরংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ীদেশের ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারিঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীযমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগভ্রাম্যমাণ আদালতের জব্দ পেট্রোল নিয়েই প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগরাত ৯টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, প্রার্থী তালিকা আসছে?ব্যালন ডি’অর ২০২৬: সেরা ফুটবলার কে, শুরু জোর লড়াইরংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ীদেশের ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারিঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীযমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 1 April, 2026,
11:12 am

লিংক কপি করা হয়েছে!

পার্থর বক্তব্যই উল্টো চাপ তৈরি করেছে: বিরোধী নেতা

পার্থর বক্তব্যই উল্টো চাপ তৈরি করেছে: বিরোধী নেতা

জাতীয় সংসদে গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, পার্থ সংসদে বেশ কিছু বক্তব্য দিয়েছেন, তবে সেগুলো শেষ পর্যন্ত তার বিপরীত প্রভাব তৈরি করেছে।

মঙ্গলবার সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

আলোচনার সূত্রপাত হয় পার্থর বক্তব্যকে ঘিরে। তিনি বিরোধী দলকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন, ৫ আগস্টের পর তারা কেন অন্তর্বর্তী সরকারের পরিবর্তে নতুন ধরনের সরকার গঠন করেননি। তার মতে, চাইলে তখন নতুন সংবিধান প্রণয়নের সুযোগ ছিল, কিন্তু তা না করে বর্তমান কাঠামোর মধ্যেই পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।

পার্থ আরও দাবি করেন, কিছু মহল ১৯৭২ সালের সংবিধানকে বাতিল করতে চায় এবং এ প্রবণতা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তার বক্তব্যের প্রতিক্রিয়ায় কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, সংবিধান পরিবর্তনের দাবিকে স্বাধীনতা বিরোধিতার সঙ্গে এক করে দেখানো ঠিক হয়নি। এ সময় ট্রেজারি বেঞ্চের প্রতিক্রিয়াও তিনি প্রশ্নবিদ্ধ করেন।

সংসদে এ ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা তৈরি হয়।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...