মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল থেকেই প্যারেড স্কয়ারে ভিড় জমাতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা, কেউ কেউ পতাকা মাথায় বেঁধে অংশ নেন এই আয়োজনের আনন্দে।
অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শনার্থীদের প্রবেশের জন্য গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১ নির্ধারণ করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এখনো কোনো মতামত নেই।